Babshahi
বাংলাদেশের ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসার ERP

Babshahi ERP: অর্ডার, কুরিয়ার, স্টক আর হিসাব — আপনার ই-কমার্স ব্যবসার সবকিছু এক সফটওয়্যারে

ফোন, মেসেঞ্জার আর ওয়েবসাইটের অর্ডার এক তালিকায় নিন, এক ক্লিকে Pathao-তে পাঠান, স্টক আর লাভ-ক্ষতি রিয়েল টাইমে দেখুন। খাতা, এক্সেল আর ভুল হিসাবের দিন শেষ — টিম যত বড়ই হোক, ব্যবসার নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে।

মাসে মাত্র ৪৯০৳ থেকে · সেটআপ ও ট্রেনিং ফ্রি · বাংলায় সাপোর্ট

Pathao ও SteadFast অটো এন্ট্রি মেসেঞ্জার + WhatsApp ইনবক্স ভুয়া অর্ডার চেক লাভ-ক্ষতির রিপোর্ট
Babshahi ERP ড্যাশবোর্ড: আজকের অর্ডার, সেলস, ডেলিভারি ও লাভ
কুরিয়ারে এক ক্লিককনফার্ম করলেই Pathao-তে এন্ট্রি

Babshahi ERP কী?

Babshahi ERP একটি ক্লাউড-ভিত্তিক বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা বাংলাদেশের ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসার জন্য তৈরি। অর্ডার নেওয়া থেকে কুরিয়ারে পাঠানো, কল সেন্টার থেকে মেসেঞ্জার ইনবক্স, স্টক থেকে লাভের হিসাব, কর্মীর বেতন থেকে কুরিয়ারের পেমেন্ট মেলানো — প্রতিদিনের সব কাজ একটা লগইনে। ছোট পেজ থেকে বড় ব্র্যান্ড, যে ব্যবসা দিনে পাঁচটা অর্ডার পায় আর যে পাঁচশো — দুজনের জন্যই।

৬০+পেজ ও রিপোর্ট, সব বাংলা-বান্ধব
২কুরিয়ার সরাসরি যুক্ত: Pathao, SteadFast
৪৯০৳মাসিক প্যাকেজ শুরু, বছরে ছাড়
১ইনবক্সে সব ফেসবুক পেজ ও WhatsApp
চেনা সমস্যা

এই সমস্যাগুলো কি আপনারও?

অনলাইন ব্যবসা বড় হতে শুরু করলে কাজের চেয়ে ঝামেলা বাড়ে বেশি। নিচের যেকোনো একটাও যদি আপনার হয়, Babshahi ERP সেটার জন্যই বানানো।

অর্ডার হারিয়ে যায়

মেসেঞ্জার, ফোন, ওয়েবসাইট — তিন জায়গায় অর্ডার

কোনটা কনফার্ম হলো, কোনটা পাঠানো হয়েছে, কোনটা ফলো-আপে — কেউ ঠিক বলতে পারে না। দিন শেষে দুটো অর্ডার ভুলে গেলেই কাস্টমার হারান।

কুরিয়ারে সময় যায়

প্রতিটি পার্সেল হাতে এন্ট্রি

Pathao-র সাইটে নাম-ঠিকানা-টাকা টাইপ করতে করতে বিকেল। তারপর কোন পার্সেল ডেলিভারি হলো আর কোনটার টাকা এলো, সেটা মেলাতে আবার এক্সেল।

রিটার্নে লোকসান

ভুয়া অর্ডার আর বারবার ফেরত

একই কাস্টমার তিনবার পার্সেল ফিরিয়ে দিল, কিন্তু চতুর্থবার আবার পাঠালেন — কারণ জানার উপায় ছিল না। প্রতিটি রিটার্নে দুই দিকের কুরিয়ার চার্জ গচ্চা।

স্টক জানা নেই

বিক্রি করে দেখেন স্টক নেই

কোন প্রোডাক্ট কত আছে, কোনটার মেয়াদ শেষ হচ্ছে, কোনটা কিনতে হবে — মাস শেষে গুনে দেখতে হয়। ততদিনে অর্ডার বাতিল আর কাস্টমার অসন্তুষ্ট।

লাভ না লোকসান?

সেল হচ্ছে, কিন্তু টাকা কোথায়?

বিজ্ঞাপন, কুরিয়ার, রিটার্ন, ডিসকাউন্ট — সব বাদ দিয়ে আসলে কত থাকল, মাস শেষে অ্যাকাউন্ট্যান্ট ছাড়া বোঝা যায় না। সিদ্ধান্ত নেন অনুমানে।

টিমে ভরসা নেই

কে কী করল, জানেন না

কোন মডারেটর কত অর্ডার কনফার্ম করল, কে ডিসকাউন্ট দিল, কে কাস্টমারকে কল করল না — মালিক অফিসে না থাকলে কিছুই জানা যায় না।

ফিচার

Babshahi ERP-র ফিচারসমূহ: যা যা পাচ্ছেন

প্রতিটি ফিচার বাংলাদেশের ই-কমার্স ব্যবসার দৈনন্দিন কাজ দেখে বানানো — কোনো বিদেশি সফটওয়্যারের অনুবাদ নয়। সবগুলো একই লগইনে, একই ডেটায়, এক দামে।

অর্ডার ম্যানেজমেন্ট

ফোন, মেসেঞ্জার, ওয়েবসাইট — সব অর্ডার এক তালিকায়। কনফার্ম, ফলো-আপ, শিডিউল, বাতিল, ইনভয়েস: এক পেজ থেকেই।

ওয়েবসাইটের অর্ডার নিজে থেকেই তালিকায় আসে, আর ফোন বা মেসেঞ্জারের অর্ডার POS পেজে কয়েক সেকেন্ডে তোলা যায়: ফোন নম্বর লিখলেই পুরোনো কাস্টমারের নাম-ঠিকানা বসে যায়, প্রোডাক্ট সার্চ করলে দাম ও স্টক দেখায়, ডেলিভারি চার্জ নিজে হিসাব হয়। অর্ডার তালিকায় ওয়েটিং, কনফার্মড, কুরিয়ারে, ডেলিভার্ড, রিটার্ন, ক্যানসেল — প্রতিটি ট্যাবে সংখ্যা দেখা যায়, তারিখ-স্ট্যাটাস-মডারেটর-সোর্স দিয়ে ফিল্টার করা যায়, আর এক ক্লিকে ইনভয়েস PDF বা এক্সেল রিপোর্ট নামানো যায়। প্রতিটি অর্ডারে কে কনফার্ম করল, কে ডেলিভারি চার্জ বদলাল, কে ডিসকাউন্ট দিল — সবকিছু রেকর্ড থাকে।

কল সেন্টার ও ফলো-আপ

কোন কাস্টমারকে কখন কল করতে হবে, কে ব্যস্ত ছিল, কে ধরেনি, কে আগ্রহী নয় — সব আলাদা তালিকায়, কল নোট সহ।

অর্ডার কনফার্ম করতে আজ কাকে কল করতে হবে তা সফটওয়্যারই বলে দেয়। কল করার পর ফলাফল লিখলে (কানেক্টেড, ব্যস্ত, ধরেনি, সুইচড অফ, ফলো-আপ) কাস্টমার নিজে থেকেই সঠিক তালিকায় চলে যায়, আর ফলো-আপের তারিখ এলে আবার সামনে আসে। প্রতিটি কাস্টমারের আগের সব কল, নোট ও অর্ডার এক জায়গায় দেখা যায়, জন্মদিনে SMS পাঠানো যায়, আর কোন CSE দিনে কতটা কল করল, কত অর্ডার কনফার্ম করল — তার রিপোর্ট ম্যানেজার দেখতে পান।

Central Inbox: মেসেঞ্জার + WhatsApp

একাধিক ফেসবুক পেজ আর WhatsApp নম্বরের সব চ্যাট এক ইনবক্সে। অ্যাসাইন, লেবেল, নোট, আর চ্যাট থেকেই অর্ডার।

এফ-কমার্স ব্যবসার সবচেয়ে বড় সমস্যা হলো মেসেজ হারিয়ে যাওয়া। Central Inbox-এ আপনার সব পেজ ও WhatsApp নম্বরের কথোপকথন একসাথে আসে; প্রতিটি মডারেটর শুধু তার অ্যাসাইন করা পেজ দেখে, "Take it" চেপে চ্যাট নিজের নামে নেয়, লেবেল ও নোট দেয়, আর কথা শেষে সেখান থেকেই অর্ডার বানিয়ে ফেলে। কে কত মেসেজের উত্তর দিল, কত সময়ে প্রথম উত্তর গেল, কত চ্যাট থেকে অর্ডার হলো — মডারেটর ড্যাশবোর্ডে সব থাকে। দ্রুত উত্তরের জন্য রেডি রিপ্লাই আর ছুটির সময়ের অটো-রিপ্লাইও আছে।

কুরিয়ার অটোমেশন ও Pathao সেটেলমেন্ট

অর্ডার কনফার্ম করলেই Pathao বা SteadFast-এ এন্ট্রি। ডেলিভারি স্ট্যাটাস, রিটার্ন আর Pathao-র পেমেন্ট — সব সফটওয়্যারে।

হাতে কুরিয়ারের ওয়েবসাইটে এন্ট্রি দেওয়ার দিন শেষ। কনফার্ম করার সময় কুরিয়ার বেছে নিলে কনসাইনমেন্ট তৈরি হয়ে অর্ডারের সাথে সেভ থাকে, আর এক ক্লিকে প্রতিটি অর্ডারের বর্তমান ডেলিভারি স্ট্যাটাস আপডেট হয়। Settlement পেজে দেখা যায় Pathao কোন কোন অর্ডারের টাকা দিয়েছে, কোন ইনভয়েসে, কবে, কত ডেলিভারি চার্জ কেটেছে, আর কত টাকা এখনো বাকি — কুরিয়ারের সাথে হিসাব মেলানোর জন্য আর এক্সেল টানতে হয় না।

প্রোডাক্ট ও স্টক ম্যানেজমেন্ট

কোন প্রোডাক্টের কত স্টক, কোনটা ফুরিয়ে আসছে, কোন ব্যাচের মেয়াদ কবে শেষ — রিয়েল টাইমে।

প্রতিটি প্রোডাক্টের ক্রয়মূল্য, বিক্রয়মূল্য, MRP, বারকোড, ব্যাচ ও মেয়াদ আলাদা করে রাখা যায়। অর্ডার ডেলিভারি হলে স্টক নিজে থেকেই কমে, রিটার্ন এলে আবার যোগ হয়। লো-স্টক অ্যালার্ট আগে থেকেই জানিয়ে দেয় কী কিনতে হবে, স্টক রিপোর্টে মোট স্টকের টাকার মূল্য দেখা যায়, আর ক্রয় (purchase), রিকুইজিশন ও সাপ্লায়ার — সবকিছু ইনভেন্টরি মডিউলে এক জায়গায়।

লাভ-ক্ষতি ও সেলস অ্যানালিটিক্স

আজকের লাভ, মাসের সেলস, টপ সেলিং প্রোডাক্ট, কোন শহর থেকে বেশি অর্ডার, কোন সোর্স থেকে বেশি সেল — সব রিপোর্ট রেডি।

ড্যাশবোর্ডে দিনের অর্ডার, সেলস, ডেলিভারি, বাতিল আর লাভ পাশাপাশি দেখা যায়, গতকাল বা গত মাসের সাথে তুলনা সহ। Top Selling Products বলে দেয় কোন প্রোডাক্টে ব্যবসা চলছে, Top City বলে কোন জেলায় বিজ্ঞাপন বাড়াতে হবে, Order Source বলে ফেসবুক না ওয়েবসাইট না WhatsApp — কোথা থেকে বেশি সেল আসছে। Returned Analytics দেখায় কোন প্রোডাক্ট বেশি ফেরত আসছে, আর Sales Report ও Dues Report-এ মাসের হিসাব এক ক্লিকে এক্সেল বা CSV হয়ে যায়।

ভুয়া অর্ডার থেকে সুরক্ষা

অর্ডার কনফার্ম করার আগেই কাস্টমারের ডেলিভারি হিস্ট্রি ও সাকসেস রেট দেখুন। যে বারবার পার্সেল ফেরত দেয়, তাকে আগে থেকেই চিনুন।

প্রতিটি রিটার্ন পার্সেলে দুই দিকের কুরিয়ার চার্জ লোকসান হয়। তাই Babshahi ERP প্রতিটি অর্ডারে কাস্টমারের ফোন নম্বর দিয়ে তার আগের অর্ডার, কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা ফেরত বা বাতিল হয়েছে, কত শতাংশ সফল — সেটা কনফার্ম করার আগেই দেখিয়ে দেয়। একই কাস্টমারের একাধিক অর্ডার, ভুল নম্বর বা সন্দেহজনক ঠিকানা চোখে পড়ে, আর "Fake Order" স্ট্যাটাস দিয়ে পরের বার সতর্ক থাকা যায়।

SMS মার্কেটিং ও কাস্টমার অ্যানালিটিক্স

নতুন, পুরোনো আর VIP কাস্টমার আলাদা করে চিনুন; অফার, জন্মদিন বা ফলো-আপের SMS পাঠান সরাসরি সফটওয়্যার থেকে।

Total Customer পেজে প্রতিটি কাস্টমারের মোট অর্ডার, ডেলিভারি, রিটার্ন আর কেনাকাটার মূল্য দেখা যায়; কে নতুন, কে বারবার কেনে, কে VIP — তা ট্যাগ হয়ে থাকে। সেখান থেকেই বাছাই করে বাল্ক SMS পাঠানো যায়, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই, আর কত SMS কত টাকায় গেল সেটা পাঠানোর আগেই দেখায়। Customer of the Month আর কাস্টমার জন্মদিনের তালিকা দিয়ে পুরোনো কাস্টমারকে আবার ফিরিয়ে আনা সহজ হয়।

টিম, রোল ও পারফরম্যান্স

মডারেটর, CSE, অ্যাকাউন্টস, ম্যানেজার — প্রত্যেকের আলাদা অ্যাক্সেস। কে কত অর্ডার কনফার্ম করল, কে কত কল করল — রিপোর্টে।

ইউজার রোল দিয়ে ঠিক করে দিন কে কোন পেজ দেখবে; মডারেটর শুধু নিজের অর্ডার, অ্যাকাউন্টস শুধু হিসাব। Moderator Analytics ও CSE Performance-এ প্রতিটি টিম মেম্বারের দিনের কাজ, কনফার্ম রেট আর ডেলিভারি সাকসেস দেখা যায়, Order By Performance-এ মডারেটরের কাজ অনুমোদন করা যায়। সাথে HR & Payroll মডিউল: হাজিরা, ছুটি, বেতন ও বোনাস — ছোট টিম থেকে বড় অফিস পর্যন্ত।

ইনভয়েস, হিসাব ও রিপোর্ট

অর্ডার কনফার্ম হলেই প্রিন্ট-রেডি ইনভয়েস। সেলস, বাকি, ক্রয়, খরচ — মাস শেষের হিসাব আর খাতায় নয়।

প্রতিটি অর্ডারের ইনভয়েস PDF এক ক্লিকে, একসাথে অনেকগুলো প্রিন্টও করা যায়। সেলস রিপোর্ট, ডিউজ রিপোর্ট (কার কাছে কত বাকি), আজকের প্রফিট, নেট প্রফিট — সব রিপোর্ট তারিখ দিয়ে বের করা যায় এবং এক্সেল বা CSV-তে নামানো যায়। অ্যাকাউন্টস মডিউলে ভাউচার, লেজার ও ব্যাংক বুক আছে, তাই অ্যাকাউন্ট্যান্টকে আলাদা সফটওয়্যার দিতে হয় না।

কীভাবে কাজ করে

একটা অর্ডারের পুরো যাত্রা — চার ধাপে

Babshahi ERP-তে একটা অর্ডার আসা থেকে টাকা হাতে পাওয়া পর্যন্ত কোথাও হাতে লেখা বা এক্সেল লাগে না।

অর্ডার আসে

ওয়েবসাইট থেকে নিজে থেকেই, মেসেঞ্জার বা WhatsApp থেকে Central Inbox হয়ে, ফোনের অর্ডার POS পেজে — সব "ওয়েটিং" তালিকায় জমা হয়।

কল ও কনফার্ম

কল সেন্টার কাস্টমারকে কল করে, হিস্ট্রি দেখে ভুয়া অর্ডার বাদ দেয়, ঠিকানা-জোন মিলিয়ে এক ক্লিকে কনফার্ম করে। ইনভয়েস তৈরি হয়ে যায়।

কুরিয়ারে পাঠানো

কনফার্মের সাথে সাথেই Pathao বা SteadFast-এ এন্ট্রি, কনসাইনমেন্ট নম্বর সেভ। স্টক কমে যায়, ডেলিভারি স্ট্যাটাস নিজে আপডেট হয়।

টাকা ও হিসাব

Settlement পেজে Pathao-র পেমেন্ট মিলে যায়, রিটার্ন এলে স্টকে ফেরে, আর ড্যাশবোর্ডে দিনের লাভ-ক্ষতি দেখা যায় — মালিক যেখানেই থাকুন।

কাদের জন্য

যে ব্যবসাগুলো Babshahi ERP-তে চলে

এফ-কমার্স পেজ

ফেসবুক পেজে প্রোডাক্ট বেচেন, মেসেঞ্জারে অর্ডার নেন? ইনবক্স, কল আর কুরিয়ার এক জায়গায় আনুন, মডারেটরের কাজ মাপুন।

ই-কমার্স ওয়েবসাইট

নিজের ওয়েবসাইট আছে? অর্ডার সরাসরি ERP-তে আসবে, স্টক ও দাম এক জায়গা থেকে চলবে, কুরিয়ার ও স্টক নিজে থেকেই মিলবে।

কসমেটিকস, ফ্যাশন, গ্যাজেট

মেয়াদ, ব্যাচ, ভ্যারিয়েন্ট আর কম্বো প্রোডাক্ট — যে ক্যাটাগরিতেই বেচেন, স্টক আর অফার ঠিক থাকে।

একাধিক শপ বা ব্র্যান্ড

কয়েকটা ব্র্যান্ড বা পেজ চালান? প্রতিটির ডেটা আলাদা, টিম আলাদা, কিন্তু মালিকের চোখে সবগুলো এক ড্যাশবোর্ডে।

ইন্টিগ্রেশন

যেসব সার্ভিসের সাথে সরাসরি যুক্ত

আলাদা ট্যাবে লগইন করে কপি-পেস্ট নয়: কুরিয়ার, মেসেঞ্জার আর SMS সরাসরি সফটওয়্যারের ভেতর থেকে চলে। নতুন কুরিয়ার বা পেমেন্ট সার্ভিস যুক্ত হলে আপনার সফটওয়্যারে নিজে থেকেই চলে আসে।

প্রাইসিং

ব্যবসার আকার অনুযায়ী প্যাকেজ

সব প্যাকেজে একই ফিচার — পার্থক্য শুধু প্রোডাক্ট, ইউজার আর অর্ডারের সীমায়। বছরে নিলে ছাড়। কোনো লুকানো খরচ নেই, সেটআপ আর ট্রেনিং আমাদের টিম করে দেয়।

Startup

৪৯০৳
প্রতি মাস
বছরে ৪,৯৯৯৳
বিস্তারিত
সবচেয়ে জনপ্রিয়

Standard

৯৯০৳
প্রতি মাস
বছরে ৯,৯৯৯৳
শুরু করুন

Professional

১,৯৯০৳
প্রতি মাস
বছরে ১৯,৯৯৯৳
বিস্তারিত

Entrepreneur

২,৯৯০৳
প্রতি মাস
বছরে ২৯,৯৯৯৳
বিস্তারিত

বড় টিম বা একাধিক ব্র্যান্ডের জন্য Enterprise প্যাকেজ — যোগাযোগ করুন, আপনার চাহিদা শুনে দাম ঠিক করব।

সফটওয়্যারের বাইরেও

ব্যবসা বাড়ানোর সার্ভিস

সফটওয়্যারের পাশাপাশি যে কাজগুলো একজন অনলাইন ব্যবসায়ীর লাগে, সেগুলোও আমরা করে দিই — যাতে একজনের কাছেই সব পাওয়া যায়।

সব সার্ভিস দেখুন

পাইকারি প্রোডাক্ট

ভালো দামে নির্ভরযোগ্য পাইকারি সোর্স, আমদানি সহ।

বুস্টিং সার্ভিস

ফেসবুক বিজ্ঞাপন সেটআপ ও বুস্ট, টার্গেটিং সহ।

ব্র্যান্ড প্রমোটার

অভিজ্ঞ ইনফ্লুয়েন্সার ও প্রমোটার হায়ার করুন সহজে।

ল্যান্ডিং পেজ

কনভার্সন-ফোকাসড ল্যান্ডিং পেজ, অর্ডার সরাসরি ERP-তে।

ই-কমার্স ওয়েবসাইট

ব্র্যান্ডের নিজস্ব ওয়েবসাইট, ERP-র সাথে যুক্ত।

SMS সার্ভিস

বাল্ক SMS ও নোটিফিকেশন, কম রেটে।

HR & Payroll

হাজিরা, ছুটি, বেতন — কর্মীর হিসাব এক জায়গায়।

কেন Babshahi

কেন ব্যবসায়ীরা Babshahi ERP বেছে নেন

দ্রুত ও সহজ

পেজ খুলতে সেকেন্ডের ভগ্নাংশ, মোবাইলেও কাজ চলে। নতুন কর্মী এক দিনে শিখে নেয়, কারণ সবকিছু বাংলায় আর ধাপে ধাপে।

নিরাপদ ডেটা

প্রতিটি দোকানের ডেটা আলাদা, পাসওয়ার্ড এনক্রিপ্টেড, ভুল পাসওয়ার্ডে অ্যাকাউন্ট লক, বাংলাদেশের বাইরে থেকে অ্যাডমিন অ্যাক্সেস বন্ধ।

ক্লাউডে, যেকোনো জায়গা থেকে

ইনস্টল নেই, আপডেট নেই — ব্রাউজারে লগইন করলেই হলো। অফিস, বাসা বা গ্রামের বাড়ি থেকে একই ড্যাশবোর্ড।

বাংলায় সাপোর্ট

ফোন বা WhatsApp-এ সরাসরি কথা বলুন। সেটআপ, ট্রেনিং আর প্রথম অর্ডারগুলো আমাদের টিম সাথে থেকে করে দেয়।

নিজেদের ব্যবসায় পরীক্ষিত

Babshahi-র নিজস্ব ই-কমার্স ব্র্যান্ড প্রতিদিন এই সফটওয়্যারেই চলে। যে ফিচার আমাদের দরকার হয়, সেটাই আপনি পান।

বাড়ার সাথে বাড়ে

দিনে পাঁচটা অর্ডার থেকে পাঁচশো — প্যাকেজ বদলান, সফটওয়্যার বদলাতে হয় না। নতুন কুরিয়ার বা ফিচার এলে সবাই পায়।

গাইড

ই-কমার্স ব্যবসার জন্য ERP সফটওয়্যার কেন লাগে?

বাংলাদেশে প্রতিদিন হাজারো অনলাইন অর্ডার হয়, কিন্তু বেশিরভাগ ব্যবসা এখনো চলে খাতা, এক্সেল আর মেসেঞ্জারের স্ক্রিনশট দিয়ে। দিনে বিশটা অর্ডার পর্যন্ত এটা চলে; তারপর থেকেই ভুল, দেরি আর লোকসান শুরু হয়। ERP সফটওয়্যার সেই জায়গাটা ধরে।

অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার ছাড়া কী হয়

ফেসবুক পেজের মেসেজে অর্ডার আসে, মডারেটর খাতায় বা গুগল শিটে লেখে, কেউ কুরিয়ারের সাইটে এন্ট্রি দেয়, আরেকজন ফোন করে কনফার্ম করে। চারটা মানুষ, চারটা জায়গা — কোথাও একটা ভুল হলেই পার্সেল ভুল ঠিকানায় যায়, অথবা কাস্টমার দুইবার কল পায়, অথবা কনফার্ম না করেই পাঠানো হয় আর ফেরত আসে। মালিক রাতে বসে মেলান: কতগুলো অর্ডার এলো, কতগুলো গেল, কতগুলোর টাকা এলো। অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার এই পুরো শৃঙ্খলটাকে এক তালিকায় আনে — প্রতিটি অর্ডারের একটাই সত্য, যেটা সবাই একসাথে দেখে।

এফ-কমার্সে ইনবক্স আর অর্ডার আলাদা রাখলে কাস্টমার হারান

এফ-কমার্স ব্যবসার আসল কাজ হয় ইনবক্সে। একজন কাস্টমার দাম জিজ্ঞেস করল, মডারেটর উত্তর দিল, কাস্টমার দুই ঘণ্টা পর "নিব" বলল — ততক্ষণে মডারেটরের শিফট শেষ, নতুন মডারেটর আগের কথা জানে না। Central Inbox-এ কথোপকথনটা পেজের সাথে, অর্ডারটা কথোপকথনের সাথে জোড়া থাকে; যে-ই শিফটে থাকুক, পুরো ইতিহাস দেখে উত্তর দেয়। ফল: কম কাস্টমার হারানো, দ্রুত উত্তর, আর কোন পেজ থেকে কত সেল হচ্ছে তার সঠিক হিসাব।

কুরিয়ার অটোমেশন মানে শুধু সময় বাঁচানো নয়

Pathao বা SteadFast-এ হাতে এন্ট্রি দিতে প্রতি পার্সেলে দুই-তিন মিনিট লাগে; দিনে একশো পার্সেল হলে একজন মানুষের অর্ধেক দিন। কিন্তু বড় ক্ষতি হয় অন্য জায়গায় — টাইপ করতে গিয়ে ভুল নম্বর, ভুল টাকা, আর কোন পার্সেলের টাকা কুরিয়ার দিল সেটা কখনো না মেলানো। Babshahi ERP-তে কনসাইনমেন্ট নম্বর অর্ডারের সাথে থাকে, স্ট্যাটাস নিজে আপডেট হয়, আর Settlement পেজ Pathao-র পেমেন্ট ইনভয়েস ধরে ধরে মিলিয়ে দেখায়। অনেক ব্যবসায়ী প্রথমবার এখানেই আবিষ্কার করেন যে কুরিয়ারের কাছে তার টাকা বাকি পড়ে আছে।

ইনভেন্টরি সফটওয়্যার ছাড়া লাভের হিসাব সম্ভব নয়

সেল মানেই লাভ নয়। কোন প্রোডাক্ট কত দামে কিনেছেন, কতগুলো ফেরত এসে পড়ে আছে, কতগুলোর মেয়াদ শেষ — এগুলো না জানলে মাস শেষে ব্যাংকে টাকা না থাকার কারণ বোঝা যায় না। Babshahi ERP প্রতিটি ডেলিভারির সাথে স্টক কমায়, রিটার্নের সাথে বাড়ায়, আর ক্রয়মূল্য ধরে দিনের লাভ বের করে দেয়। তাই "কোন প্রোডাক্টে লাভ, কোনটায় লোকসান" — এই প্রশ্নের উত্তর অনুমান নয়, সংখ্যা দিয়ে পাওয়া যায়।

টিম বড় হলে সফটওয়্যারই ম্যানেজার

দুইজন মডারেটর থাকতে সব কথা মনে রাখা যায়; দশজন হলে যায় না। কে কোন অর্ডার কনফার্ম করল, কে ডিসকাউন্ট দিল, কে কাস্টমারকে কল করেনি — ERP প্রতিটি কাজ রেকর্ড করে রাখে। মালিক দূরে থেকেও Moderator Analytics আর CSE Performance দেখে বুঝতে পারেন কার কাজ ভালো চলছে, আর পারফরম্যান্স অনুযায়ী বোনাস বা ট্রেনিং ঠিক করতে পারেন। ব্যবসা তখন মানুষের স্মৃতির উপর নয়, সিস্টেমের উপর দাঁড়ায়।

তুলনা

খাতা, এক্সেল, সাধারণ অর্ডার অ্যাপ — নাকি Babshahi ERP?

খাতা বা এক্সেল

শুরুর জন্য ঠিক আছে, কিন্তু একাধিক মানুষ একসাথে কাজ করলে ভুল হয়, পুরোনো অর্ডার খুঁজতে সময় যায়, কুরিয়ার বা ইনবক্সের সাথে কোনো যোগ নেই। লাভের হিসাব মাস শেষে, তা-ও আন্দাজে।

শুধু অর্ডার ম্যানেজমেন্ট অ্যাপ

অর্ডার তালিকা আর কুরিয়ার এন্ট্রি পাওয়া যায়, কিন্তু কল সেন্টার, ইনবক্স, স্টক, হিসাব আর কর্মীর কাজ আলাদা আলাদা টুলে থাকে। চার-পাঁচটা সাবস্ক্রিপশন, ডেটা কোথাও মেলে না।

Babshahi ERP

অর্ডার, কল, ইনবক্স, কুরিয়ার, সেটেলমেন্ট, স্টক, লাভ-ক্ষতি, SMS, টিম ও HR — সব এক লগইনে, এক ডেটায়, মাসে ৪৯০৳ থেকে। বাংলাদেশের ব্যবসার জন্য, বাংলায়, বাংলাদেশি টিমের সাপোর্টে।

শুরু করা সহজ

প্রথম ৩০ দিনে কী হবে

সফটওয়্যার কেনার পর "নিজে বুঝে নিন" বলে ছেড়ে দিই না। আপনার ব্যবসা আমাদের টিমের সাথে ধাপে ধাপে Babshahi ERP-তে ওঠে।

দিন ১–২: সেটআপ

অ্যাকাউন্ট, শপের তথ্য, ডেলিভারি চার্জ, কুরিয়ারের API, ফেসবুক পেজ ও WhatsApp সংযোগ — আমাদের টিম আপনার সাথে বসে করে দেয়।

দিন ৩–৫: প্রোডাক্ট ও টিম

প্রোডাক্ট, দাম, স্টক ও কাস্টমার তালিকা ওঠে; প্রতিটি কর্মীর ইউজার ও রোল তৈরি হয়; কে কোন পেজ দেখবে ঠিক হয়।

দিন ৬–১০: ট্রেনিং

মডারেটর, কল সেন্টার ও হিসাবের টিমকে আলাদা আলাদা ট্রেনিং। প্রথম অর্ডারগুলো আমাদের সাথে থেকে প্রসেস করা হয়।

দিন ১১–৩০: নিজের মতো চলা

পুরো টিম নিজে কাজ করে, আমরা পাশে থাকি। মাস শেষে প্রথম রিপোর্ট একসাথে দেখে বুঝি কোথায় আরও গুছানো যায়।

প্রশ্নোত্তর

Babshahi ERP নিয়ে সাধারণ প্রশ্ন

Babshahi ERP কী এবং কাদের জন্য?

Babshahi ERP একটি অনলাইন বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা বাংলাদেশের ই-কমার্স ও এফ-কমার্স (ফেসবুক পেজ) ব্যবসার জন্য তৈরি। যারা ফোন, মেসেঞ্জার বা ওয়েবসাইটে অর্ডার নেন, কুরিয়ারে পণ্য পাঠান আর স্টক ও লাভের হিসাব রাখতে চান — তাদের প্রতিদিনের পুরো কাজ এক জায়গায় চলে।

ব্যবহার করতে কি কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয়?

না। Babshahi ERP সম্পূর্ণ ক্লাউড-ভিত্তিক। কম্পিউটার বা মোবাইলের ব্রাউজারে লগইন করলেই অফিস, বাসা বা দোকান — যেকোনো জায়গা থেকে কাজ করা যায়। আপনার ডেটা নিরাপদ সার্ভারে থাকে, আর নতুন ফিচার ও আপডেট নিজে থেকেই পেয়ে যান।

Pathao বা অন্য কুরিয়ারের সাথে কীভাবে কাজ করে?

অর্ডার কনফার্ম করার সময় Pathao বা SteadFast বেছে নিলে কুরিয়ারে এন্ট্রি নিজে থেকেই হয়ে যায় — কনসাইনমেন্ট নম্বর অর্ডারের সাথে সেভ থাকে। পরে ডেলিভারি স্ট্যাটাস, ফেরত আর Pathao কোন অর্ডারের টাকা কবে দিয়েছে, সবই সফটওয়্যারে দেখা যায়।

ফেসবুক মেসেঞ্জার আর WhatsApp-এর মেসেজ কি এখানে দেখা যায়?

হ্যাঁ। Central Inbox-এ আপনার একাধিক ফেসবুক পেজ আর WhatsApp নম্বরের সব কথোপকথন এক তালিকায় আসে। মডারেটরকে চ্যাট অ্যাসাইন করা, লেবেল দেওয়া, নোট রাখা আর চ্যাট থেকেই অর্ডার তৈরি করা যায়, তাই কোনো কাস্টমারের মেসেজ উত্তর ছাড়া পড়ে থাকে না।

ভুয়া (fake) অর্ডার ধরার কোনো ব্যবস্থা আছে?

আছে। অর্ডার কনফার্ম করার আগে কাস্টমারের ফোন নম্বর দিয়ে তার আগের অর্ডার, কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা ফেরত বা বাতিল হয়েছে — সব দেখা যায়। যে কাস্টমার বারবার পার্সেল ফেরত দেয়, তাকে আগে থেকেই চিনে নিয়ে কুরিয়ার খরচ বাঁচানো যায়।

কত জন ব্যবহার করতে পারবে? আলাদা আলাদা অ্যাক্সেস দেওয়া যায়?

প্যাকেজ অনুযায়ী যতজন দরকার ততজন ইউজার যোগ করা যায়। প্রতিটি ইউজারের রোল আলাদা — মডারেটর শুধু অর্ডার দেখবে, কল সেন্টার শুধু কল পেজ, অ্যাকাউন্টস শুধু হিসাব। কে কোন অর্ডার কনফার্ম করল, কে কী বদলাল — সব রেকর্ড থাকে।

দাম কত? কোনো সেটআপ ফি আছে?

প্যাকেজ শুরু মাসে ৪৯০৳ থেকে (বছরে নিলে ছাড়)। প্রোডাক্ট ও ইউজার সংখ্যা অনুযায়ী Startup, Standard, Professional ও Entrepreneur প্যাকেজ আছে; বড় টিমের জন্য Enterprise। সেটআপ, ট্রেনিং আর বাংলায় সাপোর্ট প্যাকেজের সাথেই থাকে।

আমার পুরোনো ডেটা (প্রোডাক্ট, কাস্টমার) কি আনা যাবে?

যাবে। আপনার প্রোডাক্ট লিস্ট, স্টক ও কাস্টমার তালিকা শুরুতে আমাদের টিম সেটআপ করে দেয়। তাই আগের খাতা বা এক্সেল থেকে Babshahi ERP-তে আসতে কয়েক দিনের বেশি লাগে না।

ডেটা কতটা নিরাপদ?

প্রতিটি দোকানের ডেটা সম্পূর্ণ আলাদা রাখা হয়; একজনের তথ্য আরেকজন দেখতে পারে না। পাসওয়ার্ড এনক্রিপ্ট করা থাকে, ভুল পাসওয়ার্ড বারবার দিলে অ্যাকাউন্ট সাময়িক লক হয়, আর বাংলাদেশের বাইরে থেকে অ্যাডমিন প্যানেলে ঢোকা বন্ধ থাকে।

শুরু করব কীভাবে?

নিচের নম্বরে কল বা WhatsApp করুন, অথবা Sign Up করে ফ্রি ডেমো নিন। আমরা আপনার ব্যবসা অনুযায়ী প্যাকেজ বেছে দিই, প্রোডাক্ট ও টিম সেটআপ করে দিই, আর প্রথম কয়েকটা অর্ডার আমাদের সাথে বসে প্রসেস করে দেখিয়ে দিই।

আজই আপনার ব্যবসাকে Babshahi ERP-তে নিয়ে আসুন

ফ্রি ডেমোতে আমরা আপনার নিজের প্রোডাক্ট আর অর্ডার দিয়ে দেখাই কীভাবে কাজ চলবে। পছন্দ হলে প্যাকেজ নিন, সেটআপ আমরা করে দেব — আপনার টিম পরদিন থেকেই কাজ শুরু করতে পারবে।

কল: 01816-667733

WhatsApp